রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাগড়াছড়ি পুলিশ সুপারকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ১৪৩৪ বার পঠিত

খাগড়াছড়ি পুলিশ সুপারকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির বিদায়ী পুলিশ সুপার মো. আহমার উজ্জামান।

সাংবাদিকরা ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ শেষে আলোচনা সভায় তাদের বক্তব্যে বলেন, খাগড়াছড়ির ইতিহাসে বিদায়ী পুলিশ সুপার আহামার-উজ্জামান ছিলেন মিডিয়াবান্ধব ও সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণে পারদর্শী ও জনগণের প্রকৃত একজন সুখ-দুঃখের বন্ধু।

বিদায়ী পুলিশ সুপার মো. আহমার-উজ্জামান বলেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজেই পুলিশের সফলতা আসবে। তাই পুলিশ-মিডিয়ার একের অপরের সহযোগিতায় এগিয়ে আসলে সব ধরনের অনিয়ম রোধ সম্ভব এবং সব সময় একে অপরের সহায়তার মাধ্যমে এদেশকে এগিয়ে নেয়ার আহ্বন জানান তিনি।

এ সময় খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, তরুণ কুমার ভট্টাচার্য্য, জসিম উদ্দিম মজুমদার, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক কানন আচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com