নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, আরেএকে সিরামিকস ও সাউথবাংলা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১। ৩১ ডিসেম্বর জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড । রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পরযন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। আরএকে সিরামিকস : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএ-’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। সাউথ বাংলা ব্যাংক : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি।দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ৩১ ডিসেম্বর জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ০৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com