|

Advertisement
×

আইডিআরএ’র কার্যালয়ে বীমা দাবির চেক দেয়া হবে কাল

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

আইডিআরএ’র কার্যালয়ে বীমা দাবির চেক দেয়া হবে কাল

দীর্ঘদিন ধরে বীমা গ্রাহকদের অপরিশোধিত দাবি নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে বীমা কোম্পানিগুলোর বীমাদাবি-সংক্রান্ত চেক প্রদান করা হবে আগামীকাল।  এ উপলক্ষে ওইদিন সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আইডিআরএর আমন্ত্রণপত্র অনুযায়ী, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর দিলকুশায় আইডিআরএর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত থেকে বীমা দাবির চেক প্রদান করবেন।

আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া দাবি নিষ্পত্তির লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বীমা কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বীমা খাতে দীর্ঘদিন ধরে গ্রাহকের দাবি পরিশোধে বিলম্ব ও বিপুল পরিমাণ বকেয়া দাবির বিষয়টি আলোচিত। বিশেষ করে কয়েকটি জীবন বীমা কোম্পানির বিপুলসংখ্যক গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানের আয়োজনকে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে কোন কোন কোম্পানির কতজন গ্রাহকের কত টাকার দাবি নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে আমন্ত্রণপত্রে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

Posted ০৮:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com