|

Advertisement
×

অস্বাস্থ্যকর পাত্রে ভোজ্যতেল বিক্রি, ঢাকায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

অস্বাস্থ্যকর পাত্রে ভোজ্যতেল বিক্রি, ঢাকায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেল ছাড়া সয়াবিন ও পাম তেল বিক্রির অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহ আলী বাজার, মিরপুর-১ ও কল্যাণপুরের নতুন বাজার এলাকায় পরিচালিত এক যৌথ তদারকি অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

অভিযানে শাহ আলী মার্কেটের মেসার্স নিউ আহমেদ ট্রেডার্সকে নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে খোলা ভোজ্যতেল রাখার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মার্কেটের নিউ হাওলাদার ট্রেডার্সকে অস্বাস্থ্যকর পাত্রে লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল সংরক্ষণের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, কল্যাণপুরের নতুন বাজারে মেসার্স হাসেম জেনারেল স্টোরকে একই ধরনের অনিয়মের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘Digitization of Fortification of Edible Oil for Improved Monitoring, Quality Control and Capacity Building’ প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়। এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অংশ নেয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম।

এ সময় ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ এবং বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তেল সংরক্ষণের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল নিশ্চিত করার বিষয়েও সতর্ক করা হয়।

বাজারে উপস্থিত ক্রেতাদের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যামফ্লেট বিতরণ করা হয়। কোনো পণ্য বা সেবা কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০১ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com