|

Advertisement
×

জরিমানা ছাড়া গাড়ির কাগজ হালনাগাদের সময় বাড়ল

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

জরিমানা ছাড়া গাড়ির কাগজ হালনাগাদের সময় বাড়ল

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের জন্য জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এটিই শেষ সুযোগ। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com