|

Advertisement
×

পাঁচ শহরে পুকুর রক্ষায় হাইকোর্টের নির্দেশ, ১৫ দিনে গঠন হবে কমিটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

পাঁচ শহরে পুকুর রক্ষায় হাইকোর্টের নির্দেশ, ১৫ দিনে গঠন হবে কমিটি

দেশের পাঁচ জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুরের অবৈধ দখল ও ভরাট বন্ধে সাত সদস্যের মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শহরগুলো হলো বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম। একই সঙ্গে সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী পুকুরের পূর্ণাঙ্গ তালিকা তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আগামী ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করতে হবে। এতে জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

আদালত চার সপ্তাহের রুল জারি করে জানতে চেয়েছেন, পুকুর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জলাধার ভরাট ও শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না।

কমিটিগুলোকে পুকুরের অবৈধ দখল ও ভরাট প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং চার সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের তিন মাসের মধ্যে পুকুরের তালিকা হলফনামা আকারে দাখিল করতে হবে।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের শুনানিতে এ আদেশ দেন আদালত। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com