|

Advertisement
×

সোনালী ব্যাংকে শওকত আলী খান বহাল, জনতা-অগ্রণী-বেসিকে নতুন এমডি মনোনীত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

সোনালী ব্যাংকে শওকত আলী খান বহাল, জনতা-অগ্রণী-বেসিকে নতুন এমডি মনোনীত

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের শীর্ষ পদে নতুন তিন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি পদে সাউথইস্ট ব্যাংকের মো. মাহবুব আলম, অগ্রণী ব্যাংকের জন্য যমুনা ব্যাংকের নুর মোহাম্মদ এবং বেসিক ব্যাংকের জন্য জনতা ব্যাংকের মো. নুরুল হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের সম্মতি রয়েছে।

অন্যদিকে, গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের যে আদেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনগুলো সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। নতুন মনোনীত কর্মকর্তাদের নিয়োগের পরবর্তী কার্যক্রম ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী সম্পন্ন করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com