অনলাইন ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ক্যান্টন ফেয়ারে প্রবেশসংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। একই ঘটনায় পাঁচ চীনা নাগরিককেও আটক করা হয়েছে। তাঁদের মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে হাজির করার কথা রয়েছে।
অভিযোগ অনুযায়ী, অর্থের বিনিময়ে পাঁচ চীনা নাগরিককে নিজেদের সহকারী পরিচয়ে মেলায় প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশিরা। এ সময় সাদা পোশাকে দায়িত্ব পালন করা পুলিশ তাঁদের আটক করে।
চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারে প্রবেশের জন্য নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি অভিযোগ এবং সম্ভাব্য শাস্তির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে।
এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে ব্যবসা বা বাণিজ্য মেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে বৈধ আমন্ত্রণপত্র ও প্রয়োজনীয় অনুমতি নিশ্চিত করা জরুরি। সামান্য আর্থিক লাভের আশায় প্রবেশবিধি লঙ্ঘন করলে আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা।
তাই বিদেশে যাতায়াত ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন এবং নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
Posted ০৭:১১ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন