অনলাইন ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধের জেরে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার। তিনি বলেছেন, অস্ট্রিয়ার স্বার্থের নির্দিষ্ট সীমা অতিক্রম করা হলে বাজেট প্রস্তাবে সম্মতি দেবেন না।
সোমবার (২৬ অক্টোবর) জার্মান দৈনিক ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ান পিপলস পার্টির (ওভিপি) নেতা স্টকার এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, অস্ট্রিয়ার জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করা হলে তিনি প্রস্তাবিত বাজেটে সম্মতি দেবেন না। তবে অস্ট্রিয়ার আপত্তির সুনির্দিষ্ট সীমা কী, তা স্পষ্ট করেননি তিনি। স্টকারের মতে, নতুন প্রস্তাব বাস্তবসম্মত হলেই কেবল সমঝোতায় পৌঁছানো সম্ভব।
ইউরোপীয় কমিশনের প্রশাসনিক কাঠামোয় অতিরিক্ত ২ হাজার ৫০০টি পদ সৃষ্টির প্রস্তাবেরও তীব্র সমালোচনা করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। তাঁর ভাষায়, এ প্রস্তাব ‘সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত’।
স্টকার বলেন, অস্ট্রিয়া নিজেই প্রশাসনিক খাতে ২ হাজার ৬০০টি পদ কমাচ্ছে। তাই ইইউর প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও একই ধরনের উদ্যোগ প্রত্যাশা করেন তিনি। ভবিষ্যতে কর্মীসংখ্যা কমিয়ে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা হলে তাতে তাঁর আপত্তি থাকবে না বলেও জানান তিনি।
বর্তমানে অস্ট্রিয়া ইইউর বাজেট ঘাটতি-সংক্রান্ত বিশেষ প্রক্রিয়ার আওতায় রয়েছে। এ কারণে দেশটিকে নিজস্ব বাজেটের ঘাটতি কমাতে পদক্ষেপ নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্রাসেলসেরও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন স্টকার।
Posted ০৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন