নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ মার্চ ২০২৬ প্রিন্ট
ব্যাংকিং খাতে তদারকি জোরদারের অংশ হিসেবে চারটি বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ পাওয়া ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, মুনির আহমেদ চৌধুরীকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক।
অন্যদিকে, মোহাম্মদ আনিসুর রহমানকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক হিসেবে কর্মরত।
এ ছাড়া এ এন এম মঈনুল কবিরকে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এ এবং এ কে এম কামরুজ্জামানকে আইএফআইসি ব্যাংক লিমিটেড-এ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। এসব সভায় উপস্থিত থেকে তারা ব্যাংকের কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করবেন।
Posted` ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com