অনলাইন ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৩৮ বার পঠিত
আজ ১২ জানুয়রির’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
১২ কোটি ৬৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ১০ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৯ কোটি ১১ লাখ ৭৩ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৮ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা এবং রবি আজিয়েটার ৮ কোটি ৪৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com