Ad
x

খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১৪৩ বার পঠিত

খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে।

আবেদনে আরও বলা হয়, তার নামে থাকা ৮৭টি এফডিআরে বর্তমানে প্রায় ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা জমা রয়েছে। এছাড়া ১২টি ওয়েজ আর্নারস বন্ডে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। এসব অর্থ পাচার বা অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা থাকায় দ্রুত হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে দুদক তার আবেদনে উল্লেখ করেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com