অনলাইন ডেস্ক
রবিবার, ২৩ জুন ২০২৪ প্রিন্ট ২৬২ বার পঠিত
আজ ২৩ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৮২ লাখ ৮০
হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা লিন্ডে বিডির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৩৯১ টাকায় লেনদেন হয়েছে।
১৯ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১৪ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ২৮ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯ লাখ ৯৪ হাজার টাকা, বিএটিবিসির ১১ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা এবং ইউনিক হোটেলের ৮ কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com