বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

অনলাইন ডেস্ক

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৭৯ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

আজ ১৮ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী আঁশের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৫ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

১৭ কোটি ৯২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বিডি।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৪৭১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ১২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা, ইবনে সিনার ১০ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার টাকা, টেকনো ড্রাগসের ৯ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা এবং সোনালী পেপারের ৯ কোটি ৪১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com