বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

তৌফিকা ফুডসের আইপিও লটারির তারিখ নির্ধারণ

বিবিএ নিউজ.নেট   |   শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   452 বার পঠিত

তৌফিকা ফুডসের আইপিও লটারির তারিখ নির্ধারণ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম) কমিশনের অনুমতি সাপেক্ষে আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারির তারিখ নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, কোম্পানিটি আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারি অনুষ্ঠিত হবে কোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এ তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।

এর আগে, ৩ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, এ প্রক্রিয়া চলে ৭ জানুয়ারি পর্যন্ত।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়।

২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।