|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   প্রিন্ট   ২১৩ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে লাভেলো আইস্ক্রিম

আজ ১৬ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৩ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

১৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৭১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনআরবি ব্যাংকের ১৮ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১৫ কোটি ৪৬ লাখ ৭ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১১ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ৯ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা এবং গ্লোবাল হেভিকেমিক্যালসের ৯ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com