নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির ১০ কোটি সাধারণ শেয়ার কিনবে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ার কেনার মাধ্যমে পুরো ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
এদিকে প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিতে ব্যাংকটির অতিরিক্ত মূলধন বিনিয়োগের প্রক্রিয়া এগিয়ে গেল।
পুঁজিবাজারে নিজস্ব কার্যক্রম সম্প্রসারণ এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের মূলধন ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিনিয়োগের অর্থ কীভাবে ব্যবহার করা হবে এবং এর ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
Posted ০৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন