নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সেলিম বরকত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর নিকুঞ্জস্থ টাওয়ারের বোর্ড কক্ষে ডিবিএর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, সিএফএ এবং পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যরা।অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের নেতারা দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, বাজারের উন্নয়ন ও সম্প্রসারণ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিএসইর পরিচালনা পর্ষদে স্বাগত জানান এবং তাঁদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা ডিএসইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারের টেকসই বিকাশ নিশ্চিত করতে ডিবিএ অতীতের মতো ভবিষ্যতেও ডিএসইর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ ক্ষেত্রে ডিএসইর যেকোনো উন্নয়নমূলক ও ইতিবাচক উদ্যোগে ডিবিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
Posted ০৬:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন