|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সায়। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৭ টাকা ৪০ পয়সায়। আর ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডরিন পাওয়ার সিস্টেমস; দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সায়। এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ই-জেনারেশন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com