|

Advertisement
×

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, দর কমেছে ১৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। ডিএসইতে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৫ কোটি ৯০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫১ পয়েন্টে। সিএসইতে ১৮৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ টির দর বেড়েছে, কমেছে ৮২ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com