|

Advertisement
×

রাজশাহীতে পপুলার লাইফের বীমা দাবির ২ কোটি ৬৩ লাখ টাকার চেক হস্তান্তর

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৯৭ বার পঠিত

রাজশাহীতে পপুলার লাইফের বীমা দাবির ২ কোটি ৬৩ লাখ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র রাজশাহী অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির উর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈমের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি রজব আলী, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেসুর রহমান, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন ও আল আমিন বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ফজলুল হক প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ  বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com