বিজ্ঞপ্তি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭০ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র পাবনা অঞ্চলের ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা আজ অনুষ্ঠিত হয়।
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্য্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম প্রমুখ।
সভা শেষে বীমাদাবির ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। -বিজ্ঞপ্তি
Posted ০৭:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন