|

Advertisement
×

বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে সূচকের বড় পতনে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এ সপ্তাহে ৯২৩ কোটি টাকার বাজার মূলধন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৯২৩ কোটি টাকা বা .১৩ শতাংশ কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৩৩ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৮৩ কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭ পয়েন্টে এবং ২ হাজার ৬৮ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com