নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৫.৪০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্সের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.৬০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এনভয় টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮২.৩০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম টেক্সটাইলের ১৬.৩০ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ১৩.৭৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৩.৩৩ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ১৩.১৭ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১২.৬২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২.৩৬ শতাংশ ও বিডি অটোকারের ১২.২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৬:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন