নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
দ্রুত বীমাদাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজ গোপালগঞ্জ জেলায় ৩ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন এসইডি মোহাম্মদ সেলিম মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম (উঃ) ও জেলা সমন্বয়কারী মো. নাইমুল ইসলাম।
Posted ০৬:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন