|

Advertisement
×

বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং প্রিমিয়ার ব্যাংকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে পৃথক চিঠির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের জানানো হয়।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।

অন্যদিকে, দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।

তবে নবনিযুক্ত পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী, একই সময়ে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই।

এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে তাঁর পদত্যাগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতেও বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগপত্রও একই দিন গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। তাঁদের পদত্যাগ কার্যকর হয়েছে ৩ নভেম্বর থেকে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com