বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল কনফারেন্স-০৪/২০২৬ রংপুর জেলা শহরে বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত আরডিআরএস বাংলাদেশ’র মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস, হেড অব ইন্ডিভিজ্যুয়াল বিজনেস সাজেদ আহমেদ তাশহুদ, হেড অব গ্রুপ বিজনেস মো. ইমরুল সহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের অন্তর্গত সকল জেলা, উপজেলা থেকে আগত সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। পারস্পরিক মতবিনিময়, ব্যবসা পরিকল্পনা, বীমা বিপণনের প্রচলিত ভ্রান্তিসমূহ আলোচনা ও উত্তোরণের উপায় পর্যালোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয়সমূহ পর্যালোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব শেষে বিক্রয় ও বিপণন কর্মীদের প্রশিক্ষণ সমাপনী সনদসহ বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠিত হয়। এই লক্ষ্য বাস্তবায়নে আস্থা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে তার সাংগঠনিক উন্নয়নের ধারা কে আরো সুসংগঠিত করার প্রয়াসে নানান উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আজকের এই রিজিওনাল কনফারেন্স উপস্থিত সকলকে নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। “ব্যবসা নয়-সেবা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আস্থা লাইফের সেলস্ ফোর্সগণ আগামীতেও নিজেদের ভূমিকা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনসহ তাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
Posted ০৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন