|

Advertisement
×

গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, সাময়িক ঘাটতির কথা জানাল পেট্রোবাংলা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, সাময়িক ঘাটতির কথা জানাল পেট্রোবাংলা

দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমার আশঙ্কা, তবে সারাদেশে গ্যাস বন্ধের খবরকে গুজব বলছে পেট্রোবাংলা

মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ কম থাকতে পারে। এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসার আশঙ্কা রয়েছে। তবে এ কারণে সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমে যেতে পারে। তবে এ পরিস্থিতিতে সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন তথ্য সঠিক নয়।

পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—এমন দাবি করে কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরনের প্রচারণার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

পেট্রোবাংলার পক্ষ থেকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com