অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
ছাদের প্রতিটি ইঞ্চি সৌরবিদ্যুতের আওতায় আনার লক্ষ্য, রাজধানীতে সোলার এক্সপোর উদ্বোধন প্রধানমন্ত্রীর।
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। এর মাধ্যমে ভবনের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করেছে।
সংশ্লিষ্ট এ আয়োজনের মাধ্যমে দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন