নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৭৮ বার পঠিত
পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দ শওকত রানা।
নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটির সুপারিশক্রমে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক সম্মতি পাওয়ার পর কোম্পানির ৪৫৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সৈয়দ শওকত রানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে বিকম. (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতোকত্তোর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে টি. হুসাইন এন্ড কোং, চার্টার্ড একাউন্টেন্টস ফার্মে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পূর্বে তিনি ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানীতে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় ষোল বছর শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন উর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি প্রাইম ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি., জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লি. সহ বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন।
Posted ০৯:০৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন