|

Advertisement
×
প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি

কামারপাড়া স্কুলের জমি নিয়ে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

কামারপাড়া স্কুলের জমি নিয়ে সংবাদ সম্মেলন

উত্তরা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের ১৬৪ শতাংশ জমি হস্তান্তর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানার আহ্বায়ক মো. জহিরুল ইসলাম। তিনি জমি হস্তান্তরের ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, দৈনিক প্রথম আলো ও ৭১ চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে প্রকৃত তথ্য তুলে ধরা হয়নি। এসব প্রতিবেদনের মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১০ সালে বিদ্যালয়ের ১৬৪ শতাংশ জমি উত্তরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নামে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ায় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ কয়েকজন শিক্ষক বাধার মুখে পড়েন। পরে নিয়ম ও প্রয়োজনীয় অনুমোদন না মেনেই জমি হস্তান্তর করা হয় বলে দাবি করেন জহিরুল ইসলাম। ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধেও জমির দলিল নিয়ে অভিযোগ তোলেন তিনি।

জহিরুল ইসলামের দাবি, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের পর জমিটি দখলের চেষ্টা হলে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীদের প্রতিবাদে তা উদ্ধার করে বিদ্যালয়ের অনুকূলে ফিরিয়ে দেওয়া হয়। তাঁর ভাষ্য, ১৯৭৭ সালে তাঁর বাবা মরহুম আব্বাস আলী মেম্বার বিদ্যালয়ের জন্য জমিটি দান করেছিলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের ছয় থেকে সাত মাসের বেতন বকেয়া থাকায় বিদ্যালয়ের আয় বাড়াতে দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দরদাতা রফিক ইঞ্জিনিয়ারিংকে মাসিক ১৬ লাখ টাকা ভাড়ায় তিন বছরের জন্য জমিটি কাঁচামালের আড়ত হিসেবে ব্যবহারের চুক্তি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জমি হস্তান্তর ও মালিকানা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com