অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দরে ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৫৭৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দুই দিনে প্রতি ভরিতে মোট দাম বেড়েছিল ৩ হাজার ৮৪৯ টাকা। এর মধ্যে বৃহস্পতিবারই ২২ ক্যারেট সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। পরদিনই সমপরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস।
এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপার দামও একই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
নতুন দর কার্যকরের ফলে সোনা ও রুপা—উভয় ধাতুর অলংকার কেনাকাটায় আগের তুলনায় কিছুটা কম দাম গুনতে হবে ক্রেতাদের।
Posted ০৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন