নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬ প্রিন্ট ৭৪ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৭৮ বারে ২ লাখ ১৩ হাজার ৪৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ১৩ হাজার ৩৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০ বারে ১৬ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৮৮শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.৮৮ শতাশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সেনর ৫.৫৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.৪৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।
Posted ০৬:১০ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com