বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ২১ নভেম্বর ২০২১   প্রিন্ট   ২৫৪৯ বার পঠিত

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো- ওয়াটা কেমিক্যালস লিমিটেড এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৮.০৫ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬০.৬২ টাকা। যা গত এই সময় ছিলো ৫৯.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৬২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০.১৫মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল।
এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com