Ad
x

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৮ এপ্রিল

বুধবার, ০৭ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪১৯ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৮ এপ্রিল

আগামী ১৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা। অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এর আগের বছর ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৪০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৩ কোটি ৮৯ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ২ লাখ ৭ হাজার ৬৪০টি শেয়ারের মধ্যে ৩৫.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.০৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৬.৯১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এদিকে, তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই’২০ থেকে সেপ্টেম্বর’২০ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৭ টাকা।
জানুয়ারি’২০ থেকে সেপ্টেম্বর’২০ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.০৮ টাকা।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪৯ টাকায়।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com