মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

নির্বাচনের ঠিক আগে আইডিআরএ’র নতুন ওয়েবসাইট ও বীমা ম্যানুয়াল উদ্বোধনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   181 বার পঠিত

নির্বাচনের ঠিক আগে আইডিআরএ’র নতুন ওয়েবসাইট ও বীমা ম্যানুয়াল উদ্বোধনের আয়োজন

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি সংস্থাগুলোর বড় ধরনের নতুন উদ্যোগ বা উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত স্থগিত রাখার প্রচলিত রীতি থাকলেও, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আজ ৯ ফেব্রুয়ারি তাদের নতুন ওয়েবসাইট এবং ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচনের আয়োজন করেছে।

আইডিআরএ সূত্র জানায়, অনুষ্ঠানটি আজ বিকাল ৫টা ৩০ মিনিটে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ. কে. এম. শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে । এতে সভাপতিত্ব করবেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ব্যবস্থাপনা পরিচালক, জীবন বীমা কর্পোরেশন; ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন; পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ও সকল ফ্যাকাল্টি সদস্য; প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য; সভাপতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য; মুখ্য নির্বাহী কর্মকর্তা, সকল লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; মুখ্য নির্বাহী কর্মকর্তা, সকল নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও), সকল লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও), সকল নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; কোম্পানী সচিব, সকল লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; কোম্পানী সচিব, সকল নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠান; মুখ্য নির্বাহী কর্মকর্তা, সকল ইন্স্যুরটেক প্রতিষ্ঠান; সভাপতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স এসোসিয়েশন ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য; পরিচালক, সকল বীমা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সময় নির্বাচন নিয়ে প্রশ্ন
বীমা খাতের বিশ্লেষকরা মনে করছেন, “গণভোটের ঠিক আগে সরকারি সংস্থার বড় কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা অনভিপ্রেত। তারা বলেন, সাধারণত ভোটের সময় সরকারি সংস্থা নতুন নীতি বা বড় ধরনের উদ্বোধনী কার্যক্রম থেকে বিরত থাকে।

বীমা খাতের বেশ কয়েকজন বিশ্লেষক বলেন, গণভোটের ঠিক আগে সরকারি সংস্থার নতুন সেবা উদ্বোধন করা অনভিপ্রেত। তাদের মতে,
“ভোটের আগে বড় কোনো নীতি, প্রকল্প বা উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত এড়িয়ে চলে সরকারি সংস্থাগুলো।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।