শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

পাওয়ার গ্রিডকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট  

পাওয়ার গ্রিডকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসইসির ৭০৮তম কমিশন সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়। পাওয়ার গ্রিডের ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ শেয়ার কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) ইস্যুর মাধ্যমে ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধিত মূলধন বাড়ানো প্রস্তাব কমিশন অনুমোদন করেছে।

প্রসঙ্গত, সাধারণ শেয়ার উক্ত কোম্পানিতে বিপিডিবির বিদ্যমান বিনিয়োগের বিপরীতে ভেন্ডর চুক্তির মাধ্যমে নগদ ব্যতীত অন্য প্রতিদানের বিপরীতে ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। বিপিডিবির সঙ্গে স্বাক্ষরিত পঞ্চম ভেন্ডর চুক্তি এবং ষষ্ঠ ভেন্ডর চুক্তির মাধ্যমে ২০০২-০৭ সালে যথাক্রমে ১৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা ও ২৩৪ কোটি ৬৪ লাখ টাকার (মোট ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ বৈদ্যুতিক সরঞ্জামাদি বিপিডিবি থেকে পিজিসিবিতে হস্তান্তর করে। যা কোম্পানিটি এখন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তরিত করবে।

উপরিল্লিখিত ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ মেয়ার স্ট্রাটেজিক বিনিয়োগ হিসেবে লক-ইন অবস্থায় থাকবে যা কমিশনের অনুমোদন ছাড়া বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।