বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রতি তিন মাসে আমদানি তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে

বিবিএ নিউজ.নেট

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৩০ বার পঠিত

প্রতি তিন মাসে আমদানি তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে

আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিদেশ দেয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে প্রতি তিন মাস অন্তর এ তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিংয়ের (পিআইএফ) তথ্য প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে হবে।
এ নির্দেশনা চলতি বছরের সেপ্টেম্বরে সমাপ্ত ত্রৈমাসিক থেকে কার্যকর হবে। পূর্বে জারি করা এ সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box
×

Posted ০২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com