বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৭২ বার পঠিত

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তিনি বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার অফিস করতে এসে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এদিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাকে স্বাগত জানাতে আসেন পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা।

মন্ত্রণালয়ে যোগ দিয়ে নিজের কর্মপদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের আমীর খসরু বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। আজ সবেমাত্র মন্ত্রণালয়ে এলাম, সবকিছু আগে রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কাজে বিশ্বাসী।

পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দেব।

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, অন-টাইমে আপনারা সবকিছু জানতে পারবেন। আমি প্রেস ফ্রেন্ডলি, এটা আপনারা সবাই জানেন। তবে আমি সবকিছু আগে পর্যালোচনা করতে পছন্দ করি।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন– এমন প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, কোন দপ্তরে কাজের চাপ কেমন, তা আগে খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে সবকিছুই সময়মতো জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

মন্ত্রীর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা জানাতে ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
×

Posted ০৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com