সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বেঙ্গল ইসলামী লাইফের এডিশনাল এমডি মরহুম এম. এ. রব খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৯৬ বার পঠিত

বেঙ্গল ইসলামী লাইফের এডিশনাল এমডি মরহুম এম. এ. রব খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সদ্য প্রয়াত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান মরহুম এম. এ. রব খানের রূহের মাগফেরাত কামনায় গতকাল ০১ জানুয়ারি (বুধবার) কোম্পানির প্রশিক্ষণ কক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালি অংশগ্রহণ করে দোয়ায় শরিক হন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রকল্প প্রধানগনসহ উন্নয়ন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের শুরুতে স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প প্রধান মোঃ মিরাজ ভূইয়া ও মোঃ ওমর ফারুক মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। এছাড়াও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন মরহুমের স্মৃতিচারণ করেন। তারা মরহুমের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

কোম্পানির সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালি তাঁর বক্তব্যে বলেন, এম. এ. রব খানের মৃত্যুতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দক্ষ একজন সংগঠক ও বীমা কর্মীকে হারিয়েছে। তার এই অকাল মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান মরহুম এম. এ. রব খান গত ৩০ ডিসেম্বর,২০২৪ (সোমবার) পটুয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা আসার পথে ইন্তেকাল করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com