শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ১৬ কোম্পানির ২৯ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৬ জুন ২০২০   প্রিন্ট   ৫৭৪ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ মঙ্গলবার ১৬ কোম্পানির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪৫ লাখ ৭০ হাজার ১৯১টি শেয়ার ২৪ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৯ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন হয়েছে স্কয়ার, দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকার বিএসআরএম লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের।

এছাড়া আমান ফিডের ৮ লাখ ৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫০ লাখ ৪২ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ১৯ লাখ ৭২ হাজার টাকার, গ্রামীণ টু’র ৮ লাখ ৪৪ হাজার টাকার, ইবনে সিনার ৭ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসির ১৪ লাখ ৮৯ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৪৭ লাখ টাকার, যমুনা অয়েলের ১১ লাখ ৬৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫২ লাখ ২৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯৯ লাখ ৭৬ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৭ লাখ ১৩ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ১৬ লাখ ৫০ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ২১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com