অনলাইন ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৮০ বার পঠিত
আজ ১২ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ২২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৯ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- এসিআই লিমিটেড, ফাইন ফুডস, রিলায়েন্স ওয়ান, সানলাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন এবং আইসিবি সোনালী ওয়ান। ব্লক মার্কেটে আজ এই ৯ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৪ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৪ লাখ ১৯ হাজার টাকা, খান ব্রাদার্সের ৭৯ লাখ ৯১ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৭৩ লাখ ৯৪ হাজার টাকা এবং আইসিবি সোনালী ওয়ানের ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com