বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

যাত্রী পূর্ণ করে ফ্লাইট চলছে , দেয়া হচ্ছে ফেসগার্ড

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪০৮ বার পঠিত

যাত্রী পূর্ণ করে  ফ্লাইট চলছে , দেয়া হচ্ছে ফেসগার্ড

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন নিয়ম অনুযায়ী চলছে ফ্লাইট। সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটে পাশাপাশি যাত্রী বসে যেতে পারছেন। মাস্ক-হ্যান্ড গ্লোভসের সঙ্গে যাত্রীদের দেয়া ফেসগার্ডও।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিল্লি (বিশেষ ফ্লাইট), যশোর, কক্সবাজারসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইটের যাত্রীদের ফেসগার্ড দিয়ে ফ্লাইট চলছে। এয়ারলাইন্সগুলো চেক-ইন করার সময় তাদের এই সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগো নিউজকে বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। আজ থেকে এ নিয়ম আর থাকছে না। পাশাপাশি সিটে যাত্রীরা বসতে পারবে। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১-৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন ব্যতীত সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ০২:০১ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com