Ad
x

রেলওয়েকে ১০০ ট্রলি দিল মধুমতি ব্যাংক

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০   প্রিন্ট   ৬২৬ বার পঠিত

রেলওয়েকে ১০০ ট্রলি দিল মধুমতি ব্যাংক

কমলাপুর রেলস্টেশনের জন্য ১০০টি আধুনিক ট্রলি প্রদান করেছে মধুমতি ব্যাংক।

মঙ্গলবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জুম অ্যাপে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ট্রলি গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকসহ (অপারেশন) বিভাগীয় কর্মকর্তারা।

এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেল তার সেবা বিভিন্নভাবে বৃদ্ধি করছে। এ সেবা বাড়ানোর উদ্যোগে যুক্ত হওয়ায় মধুমতি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ। আধুনিক এ ট্রলি সেবার মাধ্যমে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

অনুষ্ঠানে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এমডি মো. শফিউল আজম। এছাড়া এ উদ্বোধন কার্যক্রমে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

Facebook Comments Box

Posted ০৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com