নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ইউনিটের দর পতন বা লুজার তালিকায় শীর্ষে অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩২শতাংশ কমেছে। ফান্ডটি ৬৬০ বারে ২২ লাখ ৪৯ হাজার ৯৪০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির ফান্ডটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৭২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। ফান্ডটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৩ কোটি ৩৪ হাজার টাকা। এ ফান্ডের ৭ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৫০০টি ইউনিটের মধ্যে ৩৫.৩৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৬.০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৮.৩৩ শতাংশ সাধারণ ইউনিটহোল্ডারদের কাছে রয়েছে।
নিচে আজকের লুজার তালিকা দেয়া হলো:
| # | TRADING CODE | CLOSEP* | HIGH | LOW | YCP* | % CHANGE |
|---|---|---|---|---|---|---|
| 1 | SEMLFBSLGF | 10.7 | 12.0 | 10.7 | 11.8 | -9.322 |
| 2 | PRIMEINSUR | 22.9 | 23.5 | 22.5 | 25.0 | -8.4 |
| 3 | CAPMBDBLMF | 7.8 | 8.5 | 7.7 | 8.5 | -8.2353 |
| 4 | CNATEX | 2.4 | 2.7 | 2.4 | 2.6 | -7.6923 |
| 5 | EBL1STMF | 4.9 | 5.2 | 4.8 | 5.3 | -7.5472 |
| 6 | VAMLBDMF1 | 6.3 | 6.7 | 6.3 | 6.8 | -7.3529 |
| 7 | GOLDENSON | 6.4 | 6.9 | 6.3 | 6.9 | -7.2464 |
| 8 | SEMLIBBLSF | 6.7 | 7.4 | 6.6 | 7.2 | -6.9444 |
| 9 | CAPMIBBLMF | 9.5 | 10.7 | 9.3 | 10.2 | -6.8627 |
| 10 | NORTHRNINS | 25.8 | 28.1 | 25.5 | 27.7 | -6.8592 |
Posted` ৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com