সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৩২ বার পঠিত

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৮১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার। ২০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com