বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল যারা

শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৭৪ বার পঠিত

সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল যারা

বছরের প্রথম সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ৫ দশমিক ৩২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ৪ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ৪ দশমিক ৩০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ৮২ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্লাক্সোস্মিথ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিক্স, বৃটিশ আমেরিকান টোব্যাকো, সানলাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com