বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহে দর বাড়ার শীর্ষে ইন্স্যুরেন্সের আধিপত্য

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ৮৯৫ বার পঠিত

সপ্তাহে দর বাড়ার শীর্ষে ইন্স্যুরেন্সের আধিপত্য

গত সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। দশটি স্থানের মধ্যে নয়টিই তাদের দখলে। সবার শীর্ষে উঠে এসেছে অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড । সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ৫৩ দশমিক ৫৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ৫৩ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪১ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা।

ইউনাইটেড ফিন্যান্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ৩৮ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬২ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও বিডি ন্যাশনাল ইন্স্যুরেন্স।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com