Ad
x

সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৯ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন

বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৭৩৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে।
বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- আনসিকিউরিড, নন-কনভার্টেবল ও ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই, এর কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এই বন্ডের সুদের হার হবে ভাসমান।
বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। বিএসইসি বন্ডের প্রস্তাব অনুমোদনের সময় এই শর্ত আরোপ করেছে।
স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও অনিবাসী বাংলাদেশীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।
টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ব্যাংকটি।
এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৭:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com