বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

শনিবার, ১৬ মে ২০২৬   প্রিন্ট   ৮৩ বার পঠিত

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৫টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৮.১৮ শতাংশ কমে ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ২০ পয়সা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের ১৮.১৮ শতাংশ দর কমে সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ২০ পয়সা। তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্সের ১৮.১৮ শতাংশ দর কমেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১২.১২ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ১০.২৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮.৮১ শতাংশ, মুন্নু সিরামিকসের ৮.৬৮ শতাংশ, সায়হাম কটনের ৭.৯৪ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০২:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com